বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর বিজুল বাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ চাল বোঝায় ট্রাক আটক করেছে বিজিবির সদস্যরা।

সোমবার ভোরে ৫টায় বিজুল বাজার থেকে বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্পের সদস্যরা চাল বোঝায় ট্রাক আটক করে। এ সময় উক্ত ট্রাক থেকে ৩০০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলাম জানান, হাবিলদার আবুবক্কর এর নেতৃত্বে ভোরে বিজিবির একটি টহল দল নিজস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে বিজুল বাজারে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ চাল বোঝায় ট্রাক আটক করেন।
৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মাদক সহ চোরাচালান রোধে সীমান্তের অতন্তপ্রহরী হিসেবে দায়িত্ব পালনের সর্বদা সচেষ্ঠ আছি।আটক ফেন্সিডিলসহ চাল বোঝায় ট্রাক মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে অবগতি সাপেক্ষে ৪০ বিজিবি তে জমারাখা হয়েছে।
- See more at: http://www.searchnews24.com/?p=2982#sthash.KxBseAnE.dpuf